চাঁদপুর সদরে ৮০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান  

চাঁদপুর:  চাঁদপুর সদরে গৃহ নির্মাণ মঞ্জুরী  প্রকল্পের আওতায় ৮০ টি অসহায় পরিবারের মাঝে  টিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে এসব টিন ও আর্থিক সহায়তা প্রদান করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  সাখাওয়াত জামিল সৈকত।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মোহাম্মদ  আফতাবুল ইসলাম, চাঁদপুর শহর জামায়াতের আমির  এডভোকেট শাজাহান খান।
এদিন গৃহ নির্মাণ মঞ্জুরী  প্রকল্পের আওতায় ৮০ টি পরিবারের মাঝে মোট   ১০৬ বান টিন এবং প্রতি বান টিনের সাথে ৩ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
ফম/মিজান/মাসুদ/

মিজান লিটন | ফোকাস মোহনা.কম