চাঁদপুর সদরে গরু চোরের উপদ্রব বেড়েছে, আতংকে খামারিরা

ছবি: প্রতিকী।

চাঁদপুর: চাঁদপুরে বেশ কয়েকদিন যাবৎ গরু চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত এক মাস চাঁদপুরের শহরের শিলন্দিয়া, বাবুরহাট, মঠখোলায়, মৈশাদী ইউনিয়ন, কল্যানপুর ইউনিয়ন ও তরপুরচন্ডী এলাকা থেকে প্রায় অর্ধশতাধিক গরু চুরি হয়েছে বলে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার জানিয়েছে।

কয়েক দিনের ব্যবধানেই লাগাতার এসব এলাকা থেকে গরু চুরি অব্যাহত থাকার কারণে এলাকার খামারিদের মাঝে চরম আতংক বিরাজ করছে।

গরু চুরির ঘটনায় গত মঙ্গলবার সন্দেহজনকভাবে শিলন্দীয়া এলাকার মৃত জামাল বেপারীর ছেলে মিজান বেপারীকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।

গত ১ মাস শিলন্দীয়া এলাকার মোঃ মমিন খানের ২টা, শাহজান খান ৩টা, ফোরকান খানের ২টা, রশিদ গাজী ৩টা, স্বপন মিজির ২টা, ইউসুছ বেপারির ২টা, সিরাজ গাজীর ২টা, হাসমত গাজীর ২টা, রুমার মার ৩টাসহ বেশ কয়েজনের গরু চুরি হয়েছে।

শিলন্দীয়া এলাকার খামারি মমিন খান জানান, গত একমাস যাবৎ শিলন্দীয়া বেশ কয়েকটি গরু চরি হয়েছে। শিলন্দিয়ার মিজান বেপারী এসব গরু চুরির নেতৃত্ব দিচ্ছে। তার আতংকে এসব এলাকার মানুষ চরম দুশ্চিন্তায় রয়েছে।

মৈশাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক রাশেদ জাহান তুষার জানান, চাঁদপুরে ইদানিং গরুর চুরি বেড়ে গেছে। রাতের বেলায় পুলিশি টহল বৃদ্ধি করার জন্য তিনি দাবি করেছেন। এভাবে যদি গরু চুরি বেড়ে যায়, তাহলে মানুষ গরু পালন থেকে বিরত থাকবে এবং গবাদি পশুর সংকট দেখা দিবে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম