
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মসজিদ ওয়ালা শেখ বাড়ির বয়োবৃদ্ধা রাজ্জাক শেখকে ষড়যন্ত্র করে পাষাণোর চেষ্টা করায় এলাকাবাসী মানববন্ধন করেছেন প্রতিবাদ জানিয়েছেন।
রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিন বালিয়া শেখ আল নুর জামে মসজিদের সামনে এলাকাবাসী মানববন্ধন করেন। এ সময় তারা বৃদ্ধা রাজ্জাক শেখকে উদ্যােশ্য মূলক ভাবে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে।
গত বৃহস্পতিবার রাতে বয়োবৃদ্ধা রাজ্জাক (৮০)কে মিথ্যা অভিযোগ করে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে, এ নিয়ে এলাকার সচেতন মহলের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে, সুষ্ঠ ভাবে তদন্ত করে দোষীদের বিচারের দাবি করেছে এলাকাবাসী।
অনুসন্ধানে জানা যায়, দক্ষিন বালিয়া শেখ আল নুর জামে মসজিদের পাশে রাজ্জাক শেখের সম্পত্তিতে হারুন শেখ দোকান তোলতে গেলে হারুন শেখের বাগিনা নেছারসহ রাজ্জাক শেখের সাথে বাকবির্তক হয়, এ ঘটনায় সে ইন্সুও রয়েছে। এ ছাড়া ও বিগত কয়েকদিন পূর্বে মসজিদের টয়লেটের চাবি চান শেখ শাহ আলম। মসজিদের চাবি না দেওয়ার কারনে ও রাজ্জাক শেখের সাথে দ্বন্দ্ব বাঁধে। বিভিন্ন শ্ত্রুতার কারন নিয়েই রাজ্জাক শেখের সাথে হারুন শেখের দ্বন্দ্ব শুরু হয়। সে শ্ত্রুতার জেরধরেই বয়োবৃদ্ধ রাজ্জাক কারাগারে রয়েছেন। এ ভাবে মিথ্যা অভিযোগ এনে বয়োবৃদ্ধ রাজ্জাককে পাষাণো হয়েছে।
স্থানীয় আবুল কাশেম শেখের ছেলে শেখ মোঃ শামীম জানান, এটা উদ্যােশ্য মূলক সাঁজানো। রাজ্জাক শেখ একজন বয়োবৃদ্ধা ভদ্র লোক। কিছু দুষ্কৃতিকারী পরিকল্পিত ভাবে ঘটনাটি করেছে।
শিশু আশিক ছৈয়াল (১২), হেলালের ছেলে রাশেদ শেখ (১০) জানান, রাজ্জাক শেখকে নিয়ে যে মিথ্যা ঘটনা রটানো হয়েছে, তার মিথ্যা স্বাক্ষী দেওয়ার জন্য আমাদের কিছু টাকা দিবে বলে নেছার বেপারীর পক্ষের বলেন, আমরা রাজি হইনি, রাজ্জাক দাদা ভাল লোক।
স্থানীয় শহীদ শেখ (৯০) জানান, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা, ছোট্র মেয়ে, এটা সাঁজানো, লাদেন এ কাজটি করেছেন, আমি তার সুষ্ঠ বিচার চাই।
মসজিদের খতিব মাওলানা আবদুল কাদের জানান, রাজ্জাক শেখে নিজেই এখন মসজিদে আসতে পারেন, ওনি একজন ভ্রদ্র নামাজি ব্যাক্তি, ওনাদের গোষ্ঠিতে এ ধরনের ঘটনা করার লোক নেই। ঘটনাটি সত্য নয়।
রাজ্জাক শেখের পরিবার জানান, যেখানে তিনি হাঁটতে পারেনা, চলতে কষ্ট হয়, সেখানে কিভাবে তিনি দোতালায় উঠাবেন, শিশুকে শ্লিলতাহানী করবেন।এটা ষড়যন্ত্র, আমরা এর সুষ্ঠু তদন্ত চাই।
ফম/এমএমএ/



