চাঁদপুর: চাঁদপুর শহর জামায়াতের রেলওয়ে বিভাগের নেতা এবং অবসরপ্রাপ্ত রেলওয়ের কর্মচারী ওবায়েদ উল্যাহ পাটওয়ারী (৭১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৭টায় শহরের নিউ ট্রাক রোড দারুস সালাম ইসলামিক সেন্টারের সামনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
নামাজে জানাজায় ইমামতি করেন দারুস সালাম জামে মসজিদের খতিব হাজেফ মাওলানা সোহাইল আহমাদ চিশতী।
জানাজা পূর্বে বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান।
পরিবারের পক্ষে বক্তব্য দেন মরহুমের বড় ছেলে বিমান বাহিনীর কর্মকর্তা সাজ্জাদ হোসাইন পাটওয়ারী। মৃত্যকালে তিনি ৩ ছেলে ও স্ত্রীসহ আত্মীয় স্বজন এবং সুভাকাঙ্খী রেখে যান।
নামাজে জানাজায় জেলা, শহর, ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীগণ অংশগ্রহন করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সোমবার (১২ জানুয়ারি) বাদ আছর বার্ধক্য জনিত রোগে ট্রাকরোডস্থ ভাড়া বাসায় ইন্তেকাল করেন।
মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা গ্রামের বাড়ির সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদি পাটওয়ারী বাড়িতে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরাস্থানে দাফন করা হবে।
ফম/এমএমএ/


