চাঁদপুর: তীব্র শীতের প্রকোপে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা। সংগঠনটির উদ্যোগে তৃতীয় দফায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৭ জানুয়ারি) বাদ মাগরিব শহরের ৬ নম্বর ওয়ার্ডের পালের বাজার সেতু সংলগ্ন সিএনজি স্টেশন এলাকায় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় সিএনজি ও অটোরিকশা চালক, পথচারীসহ শতাধিক শীতার্ত মানুষের হাতে গায়ের চাদর, কানটুপি, মাফলাসহও শীতবস্ত্র তুলে দেন সংগঠনটির নেতারা।
এসময় বক্তব্য রাখেন চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মোঃ শাহজাহান খান। তিনি বলেন, শীত মানুষের জন্য আল্লাহর এক পরীক্ষা। এই সময়ে সমাজের বিত্তবান ও সংগঠনগুলোর দায়িত্ব হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানবিক রাজনীতিতে বিশ্বাস করে এবং মানুষের দুঃখ-কষ্ট লাঘবে কাজ করে যাচ্ছে। শীতবস্ত্র বিতরণ শুধু সহানুভূতির প্রকাশ নয়, এটি সামাজিক দায়িত্ববোধের অংশ।
আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের প্রত্যেকটি অসহায় মানুষের কাছে সহযোগিতা পৌঁছে দেওয়াই জামায়াতের লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহ-সেক্রেটারি মোঃ সবুজ খান, ৬ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মোঃ কবির হোসেন খান, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ নূর মোহাম্মদ খোকা, নাছির উদ্দিন মিয়াজী, আব্দুল হামিদ মিয়াজীসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
ফম/এমএমএ/


