চাঁদপুর শহর জামায়াতের ঈদ উপহার পেল ৩ শতাধিক পরিবার

চাঁদপুর: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে তিন শতাধিক পরিবারে ঈদ উপহার প্রদান করা হয়েছে। জামায়াতের মহিলা বিভাগ এই কার্যক্রমে অংশগ্রহন করে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে নিউ ট্রাক রোড দারুস্সালাম ইসলামিক সেন্টার জেলা জামায়াত কার্যালয়ে এই উপহার দুস্থ লোকদের হাতে তুলেদেন শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান।

শহর জামায়াতের সেক্রেটারী শেখ বেলায়েত হোসেন, সহকারী সেক্রেটারী সাইফুল ইসলাম সবুজ খান, ১০নম্বর ওয়ার্ড জামায়াতের আমির গোলাম মাওলা, শহর শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি আব্দুল হাই লাভলু, সেক্রেটারী সাইফুদ্দিন আল-আমিন সহ পৌর ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

শহর আমির উপস্থিত লোকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানব কল্যাণে সবসময় কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ক্ষুদ্র উপহার প্রদান করা হয়েছে। সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া লোকদের এগিয়ে নিতে জামায়াতের নানা ধরণের কর্মসূচি ভবিষ্যতে অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/

মো. মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম