চাঁদপুর শহরে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর: চাঁদপুরে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ জুন) দুপুরে শহরের পুরান বাজার বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক চাঁদপুরের পুরাণ বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুধে পানি মেশানোর অপরাধে মনির হোসেনকে ২ হাজার টাকা, একই অপরাধে মো: মনির হোসেন ছোটকে ১ হাজার টাকা, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছাড়া শিশু খাদ্য বিক্রয় করায় মোহাম্মদ উল্লাহ স্টোর মালিককে ৫ হাজার টাকা এবং তরফদার স্টোর মালিককে ২ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা আরোপ ও আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় পানি মেশানো দুধ এতিমখানায় দেওয়া হয়। চাঁদপুর পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক বেলায়েত হোসেন রাজু, মাসুদ রানা এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম