কাতারের লুসাইল স্টেডিয়ামে চলছে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মধ্যকার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। বেড়েছে বাংলাদেশে আর্জেন্টিনার ভক্তদের উন্মাদনা। বাদ যায়নি চাঁদপুর জেলা শহরও।
রবিবার (১৮ ডিসেম্বর) চাঁদপুর শহরে আর্জেন্টিনার ভক্তদের উন্মাদনা বাড়তে থাকে। শহরের অলিতে গলিতে শুরু হয় আনন্দ মিছিল। রাত বাড়ার সাথে ভক্তদের উন্মাদনাও বাড় থেকে। খেলা শুরু হওয়ার পর উত্তেজনা বাড়তে থাকে ভক্তদের মধ্যে।
এদিকে শুরুতে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মেসি। এরপর ব্যবধান দ্বিগুণ করেন দি মারিয়া।
৩৬তম মিনিটে উপমেকানোর ভুলে নিজেদের অর্ধে বল পায় মেসি। দারুণ দক্ষতায় মাক আলিস্তারকে বল বাড়ান তিনি। টেনে নিয়ে বক্সে আলিস্তার খুঁজে নেন দি মারিয়াকে। দারুণ এক শটে লরিসকে পরাস্ত করে বল জালে পাঠান জুভেন্টাসের এই ফরোয়ার্ড।
এর আগে দারুণ সব আক্রমণে ফ্রান্সের রক্ষণভাগের পরীক্ষা নিচ্ছিল আর্জেন্টিনা। ২১তম মিনিটে বাঁ দিক থেকে আলভারেসের পাওয়া বল বক্স থেকে বাইলাইন দিয়ে শট নিতে যাওয়ার মুহূর্তে ওসমান দেম্বেলের ফাউলের শিকার হন দি মারিয়া। তাতেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে আলবেসিলেস্তেদের এগিয়ে নিতে ভুল করেননি লিওনেল মেসি।
ফম/এমএমএ/


