
চাঁদপুর: চাঁদপুর পৌর ২নং ওয়ার্ড বিএনপির ৩নং মহল্লা কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে পুরান বাজার ভাওয়াল বাড়ি রোডে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি কোষাধ্যক্ষ ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের বেপারী
তিনি তার বক্তব্যে বলেন, আগামী ২৫ ডিসেম্বরে তারুণ্যে অহংকার দেশনায়ক তাররক রহমান বাংলাদেশে আসবেন। তার নামে মিথ্যা মামলার দিয়ে রিমান্ডের নামে অত্যাচার করে মেরুদণ্ড ভেঙে ফেলে। দীর্ঘ ১৮ বছর স্বৈরাচার আওয়ামী লীগের শেখ হাসিনা বিভিন্ন মামলা দিয়ে বাংলাদেশে আসতে দেয়নি। তার একসাত্র আদরের ছোট ভাই আরাফাত রহমান কোককে মামলার নামে রিমান্ডে নিয়ে অত্যাচার করে মেরে ফেলেছে। তার ভাইকে শেষ দেখা দেখতে দেয়নি স্বৈরাচার আওয়ামী লীগ।
তিনি আরো বলেন, চাঁদপুর মাটি ও মানুষের নেতা শেখ ফরিদ আহমেদ মানিক দীর্ঘ ১৭ বছর আমাদের অভিভাবকের মতো ছায়া দিয়ে রেখেছেন। নেতা-কর্মীদের বিরুদ্ধে যত মামলা হয়েছে সকল মামলা শেখ ফরিদ আহমেদ মানিক নিজে দাঁড়িয়ে থেকে নেতা-কর্মীদের জামিন করিয়েছেন। শেখ ফরিদ আহমেদ মানিকের মতো নেতা পাওয়া আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। তাই সময় এসেছে শেখ ফরিদ আহমেদ মানিকের জন্য কিছু করার।
২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তাহের তাছির বেপারীর সভাপতিত্বে এবং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. সুমন গাজীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য ও ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদ আহমেদ বেপারি, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. দুলাল খান, সিরিয়র সহ-সভাপতি মো. রব মিজি, সহ-সভাপতি মরন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আবু কালাম শেখ, ১নং মহল্লা কমিটির সভাপতি বাদল হাওলার, ২নং মহল্লা কমিটির সভাপতি ছোবহান হাওলাদার, ৩নং মহল্লা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার শেখ, ৪নং মহল্লা কমিটির সভাপতি জাহাঙ্গীর শেখ, ওয়ার্ড যুবদলের সভাপতি আবুল খান, ওয়ার্ড ছাত্রদলে যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল গাজী, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাওলাদার, ওয়ার্ড মহিলা দলের সভাপতি পারভিন বেগম, ওয়ার্ড মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
সভা শেষে নেতাকর্মীরা বিএনপিকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ফম/এমএমএ/


