চাঁদপুর শহরের পদ্মা হাসপাতালের লাইসেন্স না থাকায় অর্থদন্ড

ছবি: ফোকাস মোহনা.কম।

চাঁদপুর: চাঁদপুর শহরের বিপনীবাগ এলাকার পদ্মা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি বলেন, শহরের বিপনীবাগ পদ্মা হাসপাতালের লাইসেন্স না থাকায় মেডিক্যাল প্রেক্টিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদ- আদায় করা হয়। এসময় হাসপাতালের লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, ড্রাগ লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এছাড়াও হাসপাতালে ল্যাবরেটরী ও রোগীদের বেড ঘুরে দেখা হয়।

তিনি আরো বলেন, উক্ত হাসপাতালের সংশ্লিষ্ট সকলে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহযোগিতা প্রদান করেন চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন, ভ্রাম্যমান আদালতের পেশকার মোঃ জহিরুল ইসলাম সহ চাঁদপুর পুলিশ লাইনে পুলিশ ফোর্সবৃন্দ। ভবিষ্যতে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম