চাঁদপুর: চাঁদপুর শহরের খাবার হোটেলসহ দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) চাঁদপুর শহরের কালী বাড়ী এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
তিনি জানান, বৃহস্পতিবার নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে শহরের কালীবাড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময়ে ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধেসিটি ইলেকট্রনিকসকে ২০ হাজার টাকা, গ্রান্ড সিটি রেস্টুরেন্টকে ৫ হাজার টাকাসহ সর্বমোট দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এছাড়াও ১০ প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের একটি চৌকস টিম। জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে বলে জানান নুর হোসেন।
ফম/এমএমএ/



