চাঁদপুর: পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর রোটারী ক্লাব ও ঢাকা সেন্ট্রাল রোটারী ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী (রমজান উপহার )বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর রোটারী ভবনে আয়োজিত অনুষ্ঠানে রোটারী জেলা ৩২৮১-এর সাবেক গভর্নর এসএম শওকত হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে এতো সুন্দর ও মানবিক একটি আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে আমরা সত্যিই আনন্দিত ও গর্বিত। দুটি ক্লাবের যৌথ মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। রোটারী ক্লাব শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশে মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের মূল লক্ষ্যই হলো মানুষের পাশে দাঁড়ানো, বিশেষ করে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানো। রমজানের এই পবিত্র মাসে সামান্য উপহার ও খাদ্য সামগ্রী হয়তো আমাদের কাছে ছোট বিষয়, কিন্তু যারা অভাবের সঙ্গে লড়াই করে দিন কাটায়, তাদের জন্যে এটি অনেক বড়ো কিছু। রমজান কেবল সংযমের মাস নয়, এটি সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক দায়িত্ববোধ জাগ্রত করার এক অনন্য সময়। আমরা যদি এই মাসের শিক্ষাকে হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে সমাজ থেকে দারিদ্র্য, বৈষম্য ও কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকরা যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তাহলে অসহায় শিশু ও দরিদ্র পরিবারের মুখে স্থায়ীভাবে হাসি ফোটানো সম্ভব হবে। যারা এই মহতী উদ্যোগ বাস্তবায়নে পরিশ্রম করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আশা করি ভবিষ্যতেও রোটারী ক্লাব এ ধরনের মানবিক কার্যক্রম আরও ব্যাপকভাবে পরিচালনা করবে এবং সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইফতার উপহার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে এত সুন্দর ও মানবিক একটি আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। রোটারি ক্লাব শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশে মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের মূল লক্ষ্যই হলো মানুষের পাশে দাঁড়ানো, বিশেষ করে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানো। রমজানের এই পবিত্র মাসে সামান্য উপহার ও খাদ্যসামগ্রী হয়তো আমাদের কাছে ছোট বিষয়, কিন্তু যারা অভাবের সঙ্গে লড়াই করে দিন কাটায়, তাদের জন্য এটি অনেক বড় আশীর্বাদ।
অংশ নেন চাঁদপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট মোস্তফা ফুল মিয়া, সাবেক সভাপতি সুভাষ চন্দ্র রায়, তমাল কুমার ঘোষ, অধ্যাপক মো. জাকির হোসেন, কাজী শাহাদাত, মনজুরুল কাদের সোহেল, নাসির উদ্দিন খান, অ্যাড. শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন ও অ্যাড. নজরুল ইসলাম, ঢাকা সেন্ট্রাল রোটারী ক্লাবের সাবেক সভাপতি অ্যাড. জিয়াউর রহমান, চাঁদপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট অ্যাড. পলাশ মজুমদার, সহ-সভাপতি উজ্জ্বল হোসাইন, মাহবুবুর রহমান সুমন, গোপাল চন্দ্র সাহা, সেক্রেটারি ইলেক্ট মোহাম্মদ রফিকুল ইসলাম, ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা মহসিন পাঠান, সদস্য অ্যাড, আলেয়া বেগম লাকী, মহসিন ভূঁইয়া, মানিক লাল দেবনাথ, ভাস্কর দাস, আবু সাঈদ কাউসার, জিয়াউর রহমান প্রিন্স, নাজমুর নাহার, ঢাকা সেন্ট্রাল রোটারী ক্লাবের অফিস সেক্রেটারী এম আরিফুজ্জামান, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সভাপতি আফজাল কাজী, সহ-সভাপতি ব্যাভিনটন চন্দ্র দাস কিরণ, ওবায়দুর রহমান, ক্লাব সার্ভিস ডিরেক্টর নূরে আলম নীরব, আইপিপি কাজী আজিজুল হাকিম, রোটার্যাক্ট ডিরেক্টর শারমিন আক্তার ও শান্তা আক্তার।
ফম/এমএমএ/


