চাঁদপুর মুক্ত দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর : ১৯৭১ সালের ৮ ডিসেম্বর চাঁদপুর পাক হানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত হয়েছিল। এদিনে সদর মডেল থানার সামনে বিএলএফ বাহিনীর প্রধান মরহুম রবিউল আউয়াল কিরণ প্রথম চাঁদপুরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন। তারই ধারাবাহিকতা চাঁদপুর মুক্ত দিবস উপলক্ষ্যে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে লেকের পাড় মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ ‘অঙ্গীকার’ পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রদ্ধা নিবেদন কালে জেলা প্রশাসনের পক্ষে নেতৃত্ব দেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার। পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা দল, চাঁদপুর প্রেসক্লাব, সরকারি অন্যান্য দপ্তর এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর একই স্থানে সরকারি কর্মকর্তা-কর্মচারী সহ রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ফম/এস.পলাশ/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম