চাঁদপুর ব্যাবসায়ী ফোরামের বার্ষিক সাধারণ সভা

চাঁদপুর: চাঁদপুর ব্যাবসায়ী ফোরাম-২০২২ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের রেড চিলি চাইনিজ রেস্টুরেন্ট এ সাধারণ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব আবুল বারাকাত ভূঁইয়া (আসিফ)।

তিনি বক্তব্যে বলেন, ব্যাবসায়ি ফোরামে যারা আছেন ভ্যাট যথা সময়ে দিয়ে দিবেন। সব সময় সংগঠনের প্রতি খেয়াল রাখবেন। আমরা এবর বার্ষিক বনভোজনে ২৩ সালের জানুয়ারি মাসে খাগরাছড়িতে যাব। চারটি কোম্পানি আমাদেরকে সবসময় সহযোগিতা করে থাকে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কাশেমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিআরবি ক্যাবলস এর মার্কেটিং ম্যানেজার মনোয়ারুল কবির, স্টার সিরমিকস এর কর্মকর্তা (চট্রগ্রাম বিভাগ) মোঃ জয়নাল আবেদিন, কার্যকরি কমিটির সদস্য শাহাবুদ্দিন মাষ্টার, তোফায়েলসহ কার্যকরি কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় সংগঠনের বার্ষিক আয়-ব্যায় হিসাব তুলে ধরে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কাশেম।

বক্তারা বলেন, ব্যবসায়িদের স্বার্থ রক্ষার্থে সংগঠনটি সব সময় কাজ করবে এ ব্রত নিয়ে এগিয়ে যেতে হবে। সংগঠনের আয় ব্যায় হিসাব যেন সব সময় সঠিক ভাবে চলমান থাকে সেদিকে সংগঠনের কার্যকরি কমিটিকে সুচারু দৃষ্টি রাখতে হবে। প্রতি বছর যেন আমাদের সংগঠনের একটি পারিবারিক ভ্রমন হয় সেদিকে লক্ষ্য রাখবেন, তাহলে সকল সদস্যদের পরিবারের মাঝে সু-সম্পর্ক গড়ে উঠবে।

প্রথম বার্ষিক সাধারণ সভা আনন্দ মুখর করতে সভায় শুরুতে সকল সদস্যদের নিয়ে কেককাটা হয়। এছাড়ার সকল সদস্যের মাঝে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
সভায় সকল সদস্যদেরকে সংগঠনকে পক্ষে থেকে উপহার প্রদান করা হয়।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিতলাওয়াত করেন রাজধানী হার্ডওয়ারের স্বত্তাধিকারী মোঃ আলী প্রধানীয়া।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম