চাঁদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত চাঁদপুর-৩ (সদর) আসনের সাবেক এমপি জি এম ফজলুল হক ইন্তেকালে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।
এসময় তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
প্রসঙ্গত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর-৩ (সদর) আসনের সাবেক এমপি জি এম ফজলুল হক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) ইফতারের আগে তিনি ঢাকার একটি হাসপাতালে মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মৃত্যকালে তিনি স্ত্রী, দু ছেলে দু মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন জন্যে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি হারালো একজন অভিজ্ঞ, আদর্শবান ও জননিবেদিত রাজনৈতিক ব্যক্তিত্বকে। সততা ও নিষ্ঠার সঙ্গে তিনি সারাজীবন জনগণের কল্যাণে কাজ করে গেছেন।
ফম/এমএমএ/



