চাঁদপুর: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে।
২৬ মার্চ ভোর ৬টায় চাঁদপুর শহরের অঙ্গীকার পাদদেশে চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
পুষ্পস্তবক অর্পণের কর্মসূচিতে অংশ নেয় চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, মির্জা জাকির, কাদের পলাশ, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি ও প্রেস ক্লাব সদস্য আলম পলাশ, সময় টিভির স্টাফ রিপোর্টার ও সদস্য ফারুক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক অ্যাড: চৌধুরী ইয়াসিন ইকরামসহ প্রেসক্লাবের সদস্যরা।
ফম/এমএমএ/



