চাঁদপুর: চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে পক্ষকালব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় খেলা উদ্বোধন করেন প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা।
তিনি বক্তব্যে বলেন, ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে সারাবছর বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সে ধারাবাহিকতায় বর্তমান কমিটি কতৃক পক্ষকালব্যাপী শীতকালীন ক্রীড়া ও ফ্যামিলি ডের মধ্যে দিয়ে বছর শেষ হবে। আগামী ২০ ডিসেম্বর ফ্যামিলি ডে অনুষ্ঠানে চাঁদপুর স্টেডিয়ামে পুরষ্কার বিতরণ করা হবে। ফ্যামিলি ডে অনুষ্ঠানে প্রেসক্লাবের পারিবারিক মেলবন্ধনের মাধ্যমে সুন্দর আয়োজন করা হবে। উদ্বোধকের বক্তব্যে সভাপতি সকল প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ ও পরিচালনা কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানান।
সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক কাদের পলাশ।
উপস্থিত ছিলেন সাবেক সভাপতি বিএম হান্নান, গিয়াসউদ্দিন মিলন, সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী, সাবেক সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর, আল ইমরান শোভন, যুগ্ন সাধারণ সম্পাদক মোরশেদ আলম, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, এড.চৌধুরী ইয়াছিন ইকরাম, একে আজাদ, তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কে এম সালাহউদ্দিন, ক্রীড়া সম্পাদক এম আর ইসলাম বাবু, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশরাফুল আলম, নির্বাহী সদস্য এম এ লতিফ।
উদ্বোধনী ম্যাচে ক্যারাম একক খেলায় অংশ গ্রহন করেন সভপতি রহিম বাদশা বনাম সিনিয়র সহসভপতি সোহেল রুশদী। রহিম বাদশা জয়লাভ করেন।
ফম/এমএমএ/


