চাঁদপুর জেলা বিএনপির শুকরিয়া ও দোয়া অনুষ্ঠান

খালেদা জিয়া সুস্থতা কামনা ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে 

চাঁদপুর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শুকরিয়া আদায় এবং বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুম্মা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর পৌরসভা, সদর উপজেলা ও হাইমচর উপজেলার সকল মসজিদে একযোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন।
চাঁদপুর শহরের মিশন রোডস্থ শাহী জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক ও চাঁদপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ।
পরে শাহী জামে মসজিদের খতিব মাও আব্দুল্লাহ আল মামুন মিলাদ ও দোয়া. পরিচালনা করেন। দোয়া ও মোনাজাতে তারেক রহমানের দীর্ঘায়ু, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষভাবে প্রার্থনা করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোস্তফা মাল, পৌর ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম টিটু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন মিজি, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ফারুক ঢালী, সাংগঠনিক সম্পাদক অফিল মিজিসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম