চাঁদপুর জেলা প্রশাসকের সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুর জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও জুলাই বিপ্লবের শহীদদের তালিকা সংক্রান্ত ১০ খন্ডের স্মরনিকা প্রদান করেছন জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

চাঁদপুর: চাঁদপুর জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও জুলাই বিপ্লবের শহীদদের তালিকা সংক্রান্ত ১০ খন্ডের  স্মরনিকা প্রদান করেছন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

০২ ডিসেম্বর রবিবার দুপুরে জেলা প্রশসকের কার্যালয় জেলা জামায়াতের পক্ষ থেকে এই সাক্ষাৎ করা হয়।

 জেলা প্রশাসক  মো: নাজমুল ইসলাম সরকারের হাতে স্মরনিকা তুলে দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

এসময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর এডভোকেট মোঃ মাসুদুল ইসলাম,  জেলা সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া,  শহর আমীর এডভোকেট মোঃ  শাহজাহান খান, সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী। সাক্ষাৎকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম