চাঁদপুর: আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন-২০২২ এর সদস্য পদপ্রার্থী ছাত্রনেতা মোঃ মাহবুবুর রহমান সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মৈশাদী ইউনিয়নে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মৈশাদী ইউপি চেয়াম্যান নুরুল ইসলাম পাটওয়ারী।
তিনি তার বক্তব্যে বলেন, আমি জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হয়েছি। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় মনোনয়ন পত্র পেয়ে নির্বাচিত হয়েছি। মাহাবুব পুরানবাজার এলাকার সুনামধন্য পরিবারের সন্তান। সে দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সাথে জড়িত রয়েছে। আজকে পরিচিত হওয়ার জন্য আমাদের কাছে এসেছে। দল যদি আপনাকে সমর্থন করে তাহলে আমাদের তো কোন কথাই নেই। আপনার সাথে আমরা থাকবো।
মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মিয়াজীর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও পুরানবাজার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ মাহবুবুর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সাথে জড়িত রয়েছি। আমার এ নির্বাচনে প্রার্থী হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ছোট বড় সকলের সাথে সমন্বয় করে কাজ করা। আমি অনার্স মাষ্টার্স সম্পন্ন করেছি। আমি একজন শিক্ষনবিশ আইনজীবিও। আমি আজকে আপনাদের কাছে আসছি পরিচিত হওয়ার জন্য। আমি আশাবাদি দল থেকে আমাকে সমর্থন করা হবে। আপনাদের দোয়া ও সমর্থন পেলে, ইনশাল্লাহ আমি জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়ে সকল কাজকর্ম সমন্বয়ের মাধ্যমে করবো।
মতবিনিময় সভায় আরোও বক্তব্য রাখেন মৈশাদী ইউনিয়নের ইউপি সদস্য ফারুক সরকার, মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আজাদ খান ও মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মৃধা।
১ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহারাব হোসেন, ২ নং ওয়ার্ডের রাজু বেপারী, ৩নং ওয়ার্ডের বজলুর রহমান জিলন, ৪ নং ওয়ার্ডের মানিক গাজী, ৫ নং ওয়ার্ডের খোকন বেপারী, ৬নং ওয়ার্ডের শরীফ সর্দার, ৭ নং ওয়ার্ডের রাশেদ আহমেদ ঢালী, ৮ নং ওয়ার্ডের আল-আমিন খান, সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রহিমা আক্তার, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের নিলুফা আক্তার, ৭,৮ ও ৯ জায়েদা বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


