চাঁদপুর: চাঁদপুর জেলা পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা পরিষদের হলরুমে সভার আয়োজন করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহজ্ব ওচমান গনি পাটওয়ারী।
বক্তব্য রাখেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক আবু পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পরান ও সাবেক ছাত্রনেতা কাউছার আহমেদ পাটওয়ারী সোহাগ প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন জেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা মনির হোসেন।
ফম/এমএমএ/


