চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চাঁদপুর: চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ব্যাডমিন্টন প্রতিযোগিদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শাহরাস্তি উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আটটি বিদ্যালয়ের প্রায় ৫০ জন প্রতিযোগিদের নিয়ে এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ বির্নিমানে খেলাধুলায় পাড়ে তরুণ প্রজন্মের মাদক থেকে দূরে রাখতে। তরুণদের বেশি করে পড়ালেখার পাশাপাশি খেলায় মনোযোগী হতে হবে। মোবাইল ও মাদকের আসক্তি থেকে নতুন প্রজন্মকে বাঁচাতে তরুণ তরুণীদের মাঠ মুখি হতে হবে।

তিনি আরো বলেন, ব্যাডমিন্টন হলো শীতের সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। শহর থেকে শুরু করে গ্রামগঞ্জে শীতের সময় এ খেলা বেশি দেখা যায়। ২০৪১ সালে মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ বির্নিমানের ঘোষণা করেছেন, সেখানে এই তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তরুণ প্রজন্মের ছাত্র ছাত্রীদের মাদকের আসক্তি থেকে রক্ষা করতে বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে।

নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আযাদ হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন, চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার মো. তারিকুল ইসলাম, নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ আরিফুল হাসান, বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যগণ

খেলা শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরষ্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম