চাঁদপুর : চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টি-২০ ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।ফাইনালে গ্রীন কে ৪৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইয়লো দল।
ক্রীড়া পরিদপ্তরের প্রণীত বার্ষিক ক্রীড়ার কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় এ টুনামেন্ট অনুষ্ঠিত হয়। জেলা ও উপজেলার বিভিন্ন বয়স ভিত্তিক ক্রিকেটারদের নিয়ে চারটি দল নিয়ে টুর্নামেন্টের খেলা গুলো লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। দলগুলো ছিলো: ব্লু, রেড, গ্রীন ও ইয়লো।
রোববার (১৫ মার্চ) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদ রানা।
জেলা ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ক্রীড়া সাংবাদিক অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, ক্রিকেট কোচ পলাশ কুমার সোম, সংগঠক দিলীপ সরকার সহ দলগুলোর খেলোয়াড় ও অভিভাবকরা।
ফম/এমএমএ/



