চাঁদপুর: চাঁদপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল ও জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যান পরিষদ। আগামী ৫ মার্চ বৃহস্পতিবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ২ টায় নির্বাচন পরিচালনাকারী রিটার্নিং কর্মকর্তা অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন মেহেদী হাসানের কাছে প্রথমে মনোনয়নপত্র জমা দেন বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল।
এরপর বেলা পৌনে ৩ টায় মনোনয়নপত্র জমা দেন জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের প্রাথীর্রা।
বিএনপি সমর্থিত সভাপতি পদে অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সাল সহ পুর্নপ্যানেল এবং জামায়াত সমর্থিত সভাপতি পদে অ্যাডভোকেট আবুল খায়ের মো. সালেহ এর নেতৃত্বে পুর্ন প্যানেল জমা দেন নির্বাচন কমিশনের কাছে।
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট একে এম সলিম উল্লা সেলিম, পিপি অ্যাড. কুহিনূর বেগম, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. শাহাজাহান মিয়া, শহর জামায়াতের আমির অ্যাড. শাহাজাহান খান সহ অন্যান্য আইনজীবীরা এ সময় উপস্থিত ছিলেন।
জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল অনুযায়ি ৫ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় এই ভোট গ্রহণ হবে। মনোনয়নপত্র বাছাই, আপত্তি, শুনানি ও মনোনয়ন প্রত্যাহার ১ মার্চ দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত।
এবারে নির্বাচনে প্রার্থীদের পদগুলো হচ্ছে সভাপতি, সহ-সভাপতি পদ দুটি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক পদ দুটি, কোষাধ্যক্ষ, লাইব্রেরি সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক ও কার্যকরি সদস্য পদ চারটি। নির্বাচনে ভোটার সংখ্যা ৩৮২জন।
ফম/এমএমএ/চৌইই/


