চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ফ্যামিলি ডে

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ফ্যামিলি ডে অনুষ্ঠানে অংশগ্রহণরত আইনজীবীসহ তাদের পরিবারের সদস্যরা। ছবি: ফোকাস মোহনা.কম

চাঁদপুর: চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১৭ ডিসেম্বর )  চাঁদপুর আদালত চত্বরে এ আয়োজনে অংশ নেন সমিতির সদস্যসহ তাদের পরিবারের সদস্যরা।

সকালে জাতীয় পতাকা  উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে দিনব্যাপী কাযক্রম শুরু হয়। উদ্ধোধনী পবে বক্তব্য রাখেন সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন।

উদ্ধোধনী পবে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির কাযকরি কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ  মাইনুল আহছান,  জুনিয়র সহ-সভাপতি অ্যাডঃ এ এন এম মাইনুল ইসলাম,  সমিতির সিনিয়র আইনজীবী  অ্যাডঃ ফজলুল হক সরকার, অ্যাডঃ ইকবাল বিন বাশার,  অ্যাডঃ সেলিম আকবর,  অ্যাডঃ জহিরুল ইসলাম,  অ্যাডঃ লতিফ শেখ, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডঃ রনজিত রায় চৌধুরী,  অ্যাডঃ জসিম পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভুইয়াসহ সমিতির অনান্য আইনজীবীরা।

উদ্ধোধনী পব শেষে ফ্যামিলি’ডে তে অংশকারীদের নিয়ে আয়োজন করা হয় ক্রীড়া প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান,  সন্ধায় সমিতির ওয়েবসাইট ও স্মরনিকা উম্মোচন করা হয়। রাতে রেফেল ড্র’র পুরুস্কারের  মাধ্যমে অনুষ্ঠানের সমাপন হয়।

দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অ্যাডঃ জাহাঙ্গীর আলম, অ্যাডঃ জসিমউদদীন (২),  অ্যাডঃ বদরুল আলম চৌধুরী,  অ্যাডঃ বিশ্বজিত কর রানা,  অ্যাডঃ ইয়াসিন আরাফাত ইকরাম,  অ্যাডঃ মাসুদ রানা, অ্যাডঃ প্রভাস সহ অনান্যরা।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম