
চাঁদপুর: চাঁদপুর এভারগ্রীন ক্লাবের বার্ষিক সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর ) রাত সাড়ে ৮ টায় চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ চাঁদপুর এভারগ্রীন ক্লাবের ( ডাঃ মোঃ জালাল উদ্দীন রুমীর চেম্বার) অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
ক্লাবের সভাপতি ও বিএমএর সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ জালাল উদ্দিন রুমীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক পূবালী ব্যাংকের ম্যানেজার মাসরুর হাসান সোহাগ।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের মহাসচিব ও চাঁদপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ( সচিব) মোঃ আবুল কালাম ভূঞা।
বার্ষিক বাজেটের প্রস্তাবনার পর বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি অধ্যক্ষ মেজবাহ উদ্দিন ভূঞা (ঝুটন), সহ-সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী আলমগীর আলম জুয়েল, সহ-সভাপতি প্রাইম ব্যাংক ম্যানেজার মোঃ তাজুল ইসলাম নজরুল, যুগ্ম মহাসচিব বিশিষ্ট ব্যাবসায়ী আলমগীর মিয়াজি আলম, অ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেন, প্রভাষক মোঃ শাহাদাৎ হোসেন, প্রভাষক ফজলুর রব রাসেল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পৌরসভার কর্মকর্তা রফিকুল ইসলাম রাসেল, আপ্যায়ন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন খান প্রমূখ।
সকলের সংক্ষিপ্ত বক্তব্য শেষে নতুন সদস্য হিসেবে পিডিবি চাঁদপুর ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের এক্সিউটিভ ইন্জিনিয়ার অভিজিৎ কুরীকে ফুল দিয়ে বরন করে নেন ক্লাবের সভাপতি ডাঃ মোঃ জালাল উদ্দিন রুমি সহ সদস্যরা।
অনুষ্ঠানের সাবিক সহযোগিতায় ছিলেন ক্লাবের ক্রীড়া সম্পাদক শিক্ষক লক্ষ্মণ সরকার ও সহ-সাংগঠনিক সম্পাদক মেট লাইফ আলিকো মাকসুদ এজেন্সির মাকসুদ।
ফম/এমএমএ/


