চাঁদপুর: প্রতি বছরের ন্যায় এবারও চাঁদপুর ইচলী রহমানিয়া দরবার শরীফ ৩ দিন ব্যাপী পবিত্র ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রথম দিন অতিবাহিত হয়। বুধবার দ্বিতীয় দিন মহান আল্লাহ রাসুলের নাম নিয়ে কোরান তেলয়াত এর মাধ্যেমে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । পর দিন বৃহস্পতিবার রাত ১২ টার পর রহমানিয় দরবার শরীফের বিতরে মিলাদ মাহিফল এবং সারারাত ২টা ৩০ মিনিট সময় মোনাজাত শেষ অনুষ্ঠিত হয়।
তবে অনুষ্ঠান আয়োজন ও সার্বিক দায়িত্বে ছিলেন রহমানিয়া দরবার শরীফের ভক্তবৃন্দরা। উক্ত অনুষ্ঠানে উক্ত মিলাদ মহফিল অনুষ্ঠান ও মোনাজাত পডিরচালনা করেন বাংলাদেশ অহলে সুন্নাত ওয়াল জামাআয়াত চাঁদপুর সদর উপজেলার সাবেক সভাপতি মাওলানা মোঃ মিজানুর রহমান চিশতী চাঁদপুরী, মিলাদ কায়েম করান রহমানিয়া দরবারের ভক্ত মোঃ জামাল পাটওয়ারী, ও মোঃ মোঃ লোকমান খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন মইনীয়া ভক্ত ও দৈনিক চাঁদপুর সময় এর প্রকাশক মোহাম্মদ এরশাদ খান, ও রহমানিয়া দরবার শরীফের ভক্ত ও হযরত শাহ সুফি সাধক মোশারফ হোসেন মোশু পাটোয়ারীর জামাতা মোঃ রিপোন পাটওয়ারী, মোঃ ইব্রাহিম শেখ, মোঃ আব্দুল জলিল ভুইয়া, আব্দুল ছাত্তার মোঃ স্বপন, পাটওয়ারী, মইনীয়া ভক্ত ও বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ এর চাঁদপুর জেলার সাধারন সম্পাদক মোঃ আবুল হাসেম গাজী, আটরশি দরবার শরীফের ভক্ত মাওলানা তাজুল ইসলাম, সাংবাদিক মোঃ মনির হোসেন মান্না, রহমানিয়া দরবার শরীফ সাইফিয়া ভক্ত মোঃ ইসমাইল হোসেন ও বিভিন্ন তরীকতের ভক্ত বৃন্দরা উপস্থিত ছিলেন। তিন দিনের ওয়াজ ও মিলাদ মাহফিল শেষে সবার মাঝে তাবারক বিতরন করা হয় প্রতিদিন ।
ফম/এমএমএ/


