চাঁদপুর আদালতে ভাইরাল যমজ সন্তানের দায়িত্ব নিলেন বাবা-মা

চাঁদপুর: অবশেষে চাঁদপুর আদালতে ভাইরাল যমজ সন্তানদের লালন-পালনের দায়িত্ব পেলেন বাবা ও মা।

রোববার (১৯ অক্টোবর) চাঁদপুর সাতধারা আদালতে উভয়পক্ষের আইনজীবী ও বাবা-মায়ের সম্মতিতে এ আদেশ দেন বিচারক।

যমজ সন্তানের পিতা তারেক গত ৯ অক্টোবর সাবেক স্ত্রীর এক মামলায় সংক্ষুদ্ধ হলে ১৬ অক্টোবর বৃহস্পতিবার সন্তানদের ফিরে পেতে ১০০ ধারায় মামলা দায়ের করেন। ওই মামলায় আজ (রবিবার) উভয়পক্ষের সম্মতিতে এ আদেশ দেন বিচারক।

বাদী পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এডভোকেট মোঃ শাহজাহান মিয়া এবং বিবাদী পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এডভোকেট হুমায়ুন কবির।

উভয়পক্ষের আইনজীবী আলোচিত এ মামলায় যুক্তিতর্ক তুলে ধরেন। বিবাদী পক্ষের আইনজীবী বলেন, বর্তমান আইনের ধারায় রয়েছে ছেলে সন্তান মায়ের নিকট ৭ বছর এবং কন্যাসন্তানের ক্ষেত্রে ১৬ বছর থাকবে।

বাদীপক্ষের আইনজীবী বলেন, গত ১২দিন সন্তানরা তাদের মায়ের নিকট ভাল ছিলনা। বিবাদী আদালতের বেশকিছু শর্ত ভঙ করেছে। বিগত ১০ মাস সন্তানদের কোন খবরও নেয়নি এই মা। তারা এতোদিন তাদের বাবার অধীনেই ছিল।

বিচারক ফরিদগঞ্জ থানা পুলিশের মাধ্যমে যমজ সন্তাদের এজলাসে কথা বলেন। এক পর্যায়ে উভয় পিতা -মাতাকে সন্তাদের নিয়ে কিছু সময় অতিবাহিত করার সুােগ দেন এবং বিষয়টি তিনি নজরদারি করেন।

এদিকে ১৮ অক্টোবর শনিবার আদালতের নির্দেশনায় ফরিদগঞ্জ থানা পুলিশ মায়ের জিম্মা থেকে ওই সন্তানদের থানায় নিয়ে আসে। এরপর রোববার আদালতে হাজির করেন।

উল্লেখ্য, যমজ সন্তানের পিতা তারেক গত ৯ অক্টোবর সাবেক স্ত্রীর এক মামলায় সংক্ষুদ্ধ হয়ে আদালত পাড়ায় বিলাপ করেন। সন্তান ছাড়া একা থাকতে হবে এটা নিজের মনকে কোনভাবেই মানাতে পারেননি।

ফম/এমএমএ/

কে এম সালাহউদ্দিন | ফোকাস মোহনা.কম