চাঁদপুর আইনজীবী সহকারি সমিতির নির্বাচন

ভোট প্রধান ৩৮০

চাঁদপুর: বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচন -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফ্রেবুয়ারি) বেলা ১১ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত চাঁদপুর জেলা আইনজীবী সমিতির তৃতীয় তলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

৫ টি বুথে ৩৮০ জন ভোটার ভোট প্রধান করেন। নির্বাচনে ভোটার সংখ্যা ছিলো ৪১৭। এ রিপোর্ট লেখা পযন্ত জেলা আইনজীবী সমিতির নিচতলায় ভোট গ্রহন চলে।

নির্বাচনে সহকারী  নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব ছিলেন  চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসান ওু রিটার্নিং অফিসারের  দায়িত্ব পালন করেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির চেয়ারম্যান রেজিস্ট্রোরিং অথরিটি অ্যাড. সানজিদ হাসান সানি। এ সময় নিবাচন পরিালনার দায়িত্বে সমিতির রেজিস্ট্রোরিং অথরিটি কমিটির সদস্যরা ছিলেন।

নির্বাচনে অংশে নেওয়া মিজানুর রহমান ও সেলিম মিয়া ( এ) প্যানেলের প্রার্থীরা ছিলেন : সভাপতি পদে মোঃ মিজানুর রহমান মৃধা, সহ-সভাপতি পদে নূর মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক পদে মোঃ সেলিম মিয়া,  সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ মোস্তফা কামাল পাবেল সাংগঠনিক সম্পাদক পদে মোঃ বিল্লাল হোসেন মিয়াজী কোষাধক্ষ্য পদে মোঃ শিপন বাবু,  সদস্য কার্যকরী পরিষদের কাউসার গাজী ও বোরহানউদ্দিন, জেনারেল অডিটর  পদে মোঃ আমির হোসেন, রানিং অডিটর পদে নাদিম হোসেন,  সভাপতি নিয়ন্ত্রণ পরিষদ পদে নাসির উদ্দিন,  সম্পাদক নিয়ন্ত্রণ পরিষদ পদে মোঃ কাউসার হোসেন এবং সদস্য নিয়ন্ত্রণ পরিষদ পদে ফয়সাল মিয়াজি ও মোঃ হাসান দিদার।

মনির হোসেন মুন্সি ও মোঃ মজিবুর রহমানের ( বি)  প্যানেলের প্রার্থীরা ছিলেন : সভাপতি পদে মোঃ মনির হোসেন মুন্সী,  সহ-সভাপতি পদে আবু জাফর শিকদার, সাধারণ সম্পাদক পদে মোঃ মজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ মজিব বেপারী,  সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মোজাম্মেল খান, কোষাধক্ষ্য পদে মোঃ ইয়াসিন,  সদস্য কার্যকরী পরিষদ পদে মফিজুল ইসলাম ও আলমগীর হোসেন,  জেনারেল অডিটর পদে আমিনুর রহমান তপাদার, রানিং অডিটর পদে মোঃ ইয়াসিন হোসেন,  সভাপতি নিয়ন্ত্রণ পরিষদ পদে নুরুল ইসলাম গাজী,  সম্পাদক নিয়ন্ত্রণ পরিষদ পদে মোঃ কাদের এবং সদস্য নিয়ন্ত্রণ পরিষদ পদে তাহের গাজী ও মেহেদী হাসান।

ফম/এমএমএ/

আদালত করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম