চাঁদপুর অনুর্ধ্ব ১৪  ক্রিকেট দলকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অভিনন্দন

চাঁদপুর: চট্টগ্রামে ইয়ং টাইগাস অনুর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনালে উঠা চাঁদপুর দলকে অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ অনান্য কর্মকর্তাগন।

চাঁদপুরের দলটি বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠার পর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপার মিলন মাহমুদ সহ অনান্যরা খেলোয়াড়দেরকে অভিনন্দন জানিয়েছেন।

জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু এ প্রতিবেদককে জানান, জেলা প্রশাসক ও পুলিশ সুপার চাঁদপুরের দলের জন্য ঘোষণা করেছেন দলটি চ্যাম্পিয়ন হতে পারলে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে খেলোয়াড়দের জন পুরুস্কারের ব্যাবস্থা করা হবে।

চাঁদপুরের দলটি এ টুর্নামেন্টে রাঙ্গামাটি,  কক্সবাজার ও বান্দরবানকে হারিয়ে সেমিফাইনালে উঠে।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম