চাঁদপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

চাঁদপুর :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে যাচাই-বাছাইতে ৪৬ জনের মধ্যে ৩০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ১৭ জনকে অবৈধ এবং ১ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের উপস্থিতিতে বৈধ ও অবৈধের নাম ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।

অবৈধ ১৭ জনের মধ্যে অধিকাংশ প্রার্থী হলফনামায় স্বাক্ষর না থাকা, স্বতন্ত্র প্রার্থীদের ১শতাংশ ভোটার তালিকায় গড়মিল ও ঋণ খেলাপির কারণে প্রার্থীতা অবৈধ ঘোষণা করা হয়।

চাঁদপুরের ৫টি সংসদীয় আসনে বৈধ ও অবৈধ প্রার্থীদের নাম তালিকা
চাঁদপুর ১ : (কচুয়া) মোট প্রার্থী ৭জন। বৈধ ৪জন। অবৈধ ৩জন।
১. মো. নাসির উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট-বৈধ।
২. আ ন ম এহসানুল হক মিলন, বিএনপি-বৈধ।
৪. আনিসুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস-বৈধ।
৫. আবু নসর মো. মকবুল আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী-বৈধ।
৩. মো. আজাদ হোসেন, গণফোরাম-অবৈধ (হলফনামায় স্বাক্ষর নেই)।
৬. হাবিব খান, জাতীয় পার্টি-অবৈধ (হলফনামায় স্বাক্ষর নেই)।
৭. মোহাম্মদ এনায়েত হোসেন, গণঅধিকার পরিষদ-অবৈধ (হলফনামায় স্বাক্ষর নেই)।

চাঁদপুর-২ : (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) মোট প্রার্থী ১২ জন। বৈধ ৫ জন। ৬জন অবৈধ। একজন প্রত্যাহার।
১. বি এম গোলাপ হোসেন, গণঅধিকার পরিষদ-বৈধ।
২. মো. এনামুল হক, নাগরিক ঐক্য-বৈধ।
৩. এমরান হোসেন মিয়া, জাতীয় পার্টির-বৈধ
৪. বিল্লাল হোসেন মিয়াজী, এলডিপি-বৈধ
৫. ড. জালাল উদ্দিন, বিএনপি-বৈধ
৬. নাসিমা নাজনীন সরকার, বাংলাদেশ লেবার পার্টি-অবৈধ (ঋণ খেলাপি, যমুনা ব্যাংক)।
৭. তানভীর হুদা-স্বতন্ত্র, অবৈধ (১ শতাংশ ভোটারের তথ্য গড়মিল)।
৮. ফয়েজুন্নুর আখন রাসেল, বাংলাদেশ রিপাবলিকান পার্টি-অবৈধ (হলফনামায় স্বাক্ষর না থাকা)।
৯. মানছুর আহমেদ সাকী, ইসলামী আন্দোলন বাংলাদেশ-অবৈধ (হলফনামায় স্বাক্ষর না থাকা)।
১০. ডা: আবদুল মোবিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী-অবৈধ (হলফনামায় স্বাক্ষর না থাকা)।
১১. রাশিদা আক্তার মিতু, এবি পার্টি-অবৈধ (১ শতাংশ ভোটারের তথ্য গড়মিল)।
১২. এম এ শুককুর পাটোয়ারী, স্বতন্ত্র-প্রত্যাহার।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) মোট প্রার্থী ৯জন। বৈধ ৮জন। অবৈধ ১জন।
১. শেখ ফরিদ আহমেদ মানিক-বিএনপি, বৈধ ।
২. মো. জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বৈধ।
৩. এ. এইচ এম আহসান উল্লাহ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বৈধ।
৪. নুরুল ইসলাম, জাকের পার্টি, বৈধ।
৫. মো. শাহজাহান মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বৈধ।
৬. তোফায়েল আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিস, বৈধ।
৭. মো. জয়নাল আবেদিন শেখ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বৈধ ।
৮. জাকির হোসেন, গণ অধিকার পরিষদ, বৈধ।
৯. সেলিম আকবর, গণফোরাম, অবৈধ, (হলফনামায় স্বাক্ষর নেই)।

চাঁদপুর- ৪ : (ফরিদগঞ্জ) মোট প্রার্থী ১০জন। বৈধ ৬জন। অবৈধ ৪ জন।
১. মো. হারুনুর রশিদ-বিএনপি, বৈধ।
২. মো. আবদুল হান্নান-স্বতন্ত্র, বৈধ।
৩. মো.বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বৈধ।
৪. মো. মুনির চৌধুরী-গণফোরাম, বৈধ।
৫. মো. মুকবুল হোসেন-ইসলামী আন্দোল বাংলাদেশ, বৈধ।
৬. মাহমুদ আলম, জাতীয় পার্টি, বৈধ।
৭. আব্বাস উদ্দিন-স্বতন্ত্র, অবৈধ (১ শতাংশ ভোটারের স্বাক্ষর গড়মিল)।
৮. মোজাম্মেল-অবৈধ (বিএনপি থেকে জমা দিলেও দলের প্রত্যয়ন দেননি এবং ১ শতাংশ ভোটারের তথ্য দেননি)।
৯. জাকির হোসেন-স্বতন্ত্র, অবৈধ (১ শতাংশ ভোটারের তথ্য গড়মিল)।
১০. মো. আব্দুল মালেক-বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, অবৈধ (ঋণ খেলাপি)।

চাঁদপুর-৫: (হাজীগঞ্জ ও শাহরাস্তি) মোট প্রার্থী ৮জন। বৈধ ৭জন। অবৈধ ১জন।
১. মো. মমিনুল হক-বিএনপি, বৈধ।
২. সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, বৈধ।
৩. মো. মাহমুদ হাসান নয়ন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বৈধ।
৪. মো. নেয়ামুল বশির, এলডিপি, বৈধ।
৫. মির্জা গিয়াস উদ্দিন, জাতীয় পার্টি, বৈধ।
৬. মোহাম্মদ আলী পাটওয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বৈধ।
৭. মো. আবুল হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বৈধ।
৮. মো. জাকির হোসেন প্রধানিয়া, স্বতন্ত্র, অবৈধ ( ১ শতাংশ ভোটার সংখ্যার তালিকা কম জমা হয়েছে। ৫২৬৭ জনের মধ্যে জমা দিয়েছেন ৩ হাজার)।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম