চাঁদপুরে স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়াঙ্গন র‌্যালী

চাঁদপুর: চাঁদপুরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়াঙ্গন স্লোগানে বর্ণাঢ্য র‌্যালী বের হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়াম সম্মুখ থেকে বের হয়ে ইলিশ চত্বর হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালীতে নেতৃত্ব দেন এবং প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কামরুল হাসান।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গঠন হবে। আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। একই সাথে আমাদের ক্রীড়াঙ্গনকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শাহির হোসেন পাটওয়ারী, জেলা ক্রীড়া অফিসার মো. তারিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী কমিটির সদস্য অ্যাড. সেলিম আকবর, প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল।

ফম/এস.পলাশ/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম