চাঁদপুরে স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ

চাঁদপুর :  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়। সূচনা পর্বের পরে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন অবমুক্তকরণ, সম্মিলিত কুচকাওয়াজ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার এবং পুলিশ সুপার (এসপি) মো. রাবিউল হাসান। এসময় বীরমুক্তিযোদ্ধগণ উপস্থিত ছিলেন।

জাতীয় পতাকা উত্তোলন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুচকাওয়াজে অংশগ্রহনকারী বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিসপ্লে পরিদর্শন করেন এবং তাদের সালাম গ্রহন করেন। এসব আয়োজন শেষে অংশগ্রহকারীদের হাতে পুরস্কার তুলেদেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান চাঁদপুর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক দলের নেতা বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম