চাঁদপুরে সাহসীকতার জন্য পুরোস্কার পেলেন ভিডিপি সদস্য শুক্কুর আলী

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর : চাঁদপুরে কর্মরত আনসার ও প্রতিরক্ষা বাহিনীর সদস্য (ভিডিপি) শুক্কুর আলীকে সাহসীকতায় অসামান্য অবদানের জন্য পুরুস্কৃত করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) কার্যালয়ের কমান্ডার মোঃ শাহজালাল সোয়াদ এর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন, শুক্কুর আলী।

খোজ নিয়ে জানা যায়, বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৮ টা ৩০ মিনিটে মতলব দক্ষিণ উপজেলার ৪ নং নারায়নপুর ইউনিয়নের চাপাতলী গ্রামে একটি অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে একদল ছিনতাইকারী অটোরিক্সার গতি রোধ করে এবং চালককে মারাত্মক রক্তাক্ত জখম করে সড়কের পাশে ফেলে রেখে অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যাওয়া চেষ্টা করে।

ঘটনাস্থল থেকে কিছুটা দূরে ছিলেন আনসার সদস্য শুক্কুর আলী। এসময় তিনি চালক মোঃ শাওন (২২) এর কান্না কাটির চিৎকার শুনে একাই ঘটনা স্থলে এসে ছিনতাইকারীদের গতি রোধ করার চেষ্টা করেন। এসময় ছিনতাইকারীরা তার উপর চড়াও হলে,সে আশেপাশের লোকজনের সহযোগিতা নেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করেন। পুলিশ ও স্থানীয় লোকজন আসার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যান। পরে পুলিশ এসে ঘটনার বিষয়টি লিপিবদ্ধ করেন।

এঘটনায় অটোরিক্সা চালক শাওনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় আনসার সদস্য শুক্কুর আলী কারো সহযোগিতা ছাড়াই নিজে উদ্যোগে স্থানীয় মতলব হাসপাতালে নিয়ে ভর্তির ব্যবস্থা করেন। বর্তমানে শাওন চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে গত দুই বছরে মতলব দক্ষিণ উপজেলায় অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুইজন চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্য সমাপ্ত এডভান্সড প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্য মোঃ শুক্কুর আলীর সাহসিকতা ও দায়িত্বশীলতায় স্থানীয় জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্র এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

এবিষয়ে চাঁদপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) কার্যালয়ের কমান্ডার মোঃ শাহজালাল সোয়াদ জানান, ঘটনার বিষয়টি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি,কে অবহিত করা হলে,তিনি ভিডিপি সদস্য মোঃ শুক্কুর আলীর এমন সাহসিকতা ও দায়িত্বশীলতার জন্য তাকে ধন্যবাদ জানান এবং সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্টকে তাকে বিশেষভাবে পুরস্কৃত করার জন্য নির্দেশনা প্রদান করেন।

মহাপরিচালকের নির্দেশনায় শুক্কুর আলীকে পুরুস্কৃত করা হয়েছে।

ফম/এমএমএ/

শেখ আল মামুন | ফোকাস মোহনা.কম