চাঁদপুরে সাংবাদিক সমিতির প্রশিক্ষনার্থীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ

চাঁদপুর : চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে ১৬ ক্লাসের মফস্বল সাংবাদিকতায় হাতে খড়ি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) বেলা আড়াইটায় চাঁদপুর সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ২০ মিনিট সময়ের এই ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা।

প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন ও সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নব নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট চৌধুরী ইয়াসিন ইকরাম।

সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মুসাদ্দেক আল-আকিব। সাধারণ সম্পাদক মো. মাসুদ আলম ও কোষাধ্যক্ষ কেএম সালাহউদ্দিন খানের সঞ্চালনায় বক্তব্য দেন ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নব নির্বাচিত সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক গাজী মো. ইমাম হাসান।

ফুটবল ম্যাচের ‘এ’ দলে অংশগ্রহণ করেন: ইমতিয়াজ, মো. মোহসিন, আব্দুল গাফ্ফার, ছিদ্দিকুর রহমান, নোমান হোসেন, আবুল খায়ের, ওমর ফারুক ও মাহবুব আলম। ‘বি’ দলে অংশগ্রহণ করেন মিজানুর রহমান, মো. শামীম, মাহমুদুল হাসান, শাহজাহান সম্রাট, মো. রবিউল, কেএম সালাহউদ্দিন, মাহফুজ আলম ও মো. জোবায়ের।

রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক মাহবুব অলিউল্যাহ।

১০ মিনিট করে এই খেলার প্রথম ও দ্বিতীয়ার্ধে ‘এ’ ও ‘বি’ কোন দল গোল করতে না পারায় ম্যাচটি ড্র হয়। তবে খুব কম সময়ের মধ্যে এই খেলা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণভাবে শেষ হয়।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম