চাঁদপুর: বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৪ তম জন্মদিন উপলক্ষে চাঁদপুর সদর ও পৌর যুবলীগ উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ ডিসেম্বর) চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাভোকেট জাফর ইকবাল মুন্না।
জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী মাঝি, পৌর যুবলীগ সভাপতি ও কাউন্সিলর শেখ আবদুল মালেকসহ জেলা যুবলীগ, সদর ও পৌর যুবলীগ নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
পরে শেখ ফজলুল হক মনির রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
ফম/এমএমএ/


