চাঁদপুর: নতুন কমিটির সভাপতি আরমান চৌধুরী রবিন (বামে) এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল আলম চৌধুরী।
আগামী দু’বছরের জন্য কালের কণ্ঠ শুভসংঘের চাঁদপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শহরের একটি কনভেশন হলে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালের কণ্ঠ’র চাঁদপুর প্রতিনিধি ফারুক আহম্মদ। পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে মনোনীতরা হচ্ছেন- সভাপতি আরমান চৌধুরী রবিন, সহ-সভাপতি অনুকুল পোদ্দার রন্টি, সহ-সভাপতি ভিভিয়ান ঘোষ, সহ-সভাপতি রাসেল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক দীপ্ত ঘোষ, সাংগঠনিক সম্পাদক মিঠুন চন্দ্র ত্রিপুরা, সহ-সাংগঠনিক সম্পাদক প্রনয় মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান খান, অর্থ সম্পাদক ফাহিম আল ইসলাম, দপ্তর সম্পাদক জাহিদ হাসান রিপন, নারী বিষয়ক সম্পাদক প্রীতি মজুমদার, কর্ম ও পরিকল্পনা সম্পাদক আদনান সৈকত, সহকর্ম ও পরিকল্পনা সম্পাদক সুমাইয়া দিদার শিমু, কর্মশালা সম্পাদক মোহাম্মদ আব্দুল বাসেদ, ইভেন্ট সম্পাদক রানা দাস, প্রচার সম্পাদক মোহাম্মদ হোসাইন হিমেল, সমাজকল্যাণ সম্পাদক তাহমিনা রহমান বুনন, সহ-সমাজকল্যাণ সম্পাদক সামান্তা দিদার মারিয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক রিয়াজ রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইব্রাহিম খলিল সজিব, ক্রীড়া সম্পাদক খোরশেদ আলম, সহক্রীড়া সম্পাদক তাজরিয়ান তপাদার, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রিংকি হাওলাদার, সহশিক্ষা ও পাঠচক্র সম্পাদক মাহমুদা আক্তার লিজা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সাদিয়া আফরিন আঁখি, সহ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রওনক জাহান উর্মি, কার্যকরী সদস্য শাহরিয়ার বকুল, জান্নাতুল ফেরদৌস তন্বী, ফারজানা আক্তার চাঁদনী, তাসরিন সুলতানা তিথি, ইয়াসিন মোবারক, সাদমান সাকিব, মেহেরুন মেরিন, অংগন চক্রবর্তী।
উপদেষ্টামণ্ডলীতে আছেন- অধ্যক্ষ রতন কুমার মজুমদার, অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, অধ্যক্ষ প্রফেসর মাসুদুর রহমান, অধ্যক্ষ মোশারেফ হোসেন মিরন, অধ্যক্ষ সাইফুল ইসলাম, অ্যাডভোকেট সেলিম আকবর, অ্যাডভোকেট সায়েদুল ইসলাম বাবু, অধ্যাপক কিউএম হাসান শাহরিয়ার, ইবনে আজম সাব্বির, অধ্যাপক হাবিবুর রহমান পাটোয়ারী, নাজিমুল ইসলাম এমিল, আলমগীর হোসেন আলম, সাখাওয়াত হোসেন ইমন। এছাড়া সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন কালের কণ্ঠ‘র জেলা প্রতিনিধি ফারুক আহম্মদ।
এদিকে, নতুন কমিটির সভাপতি আরমান চৌধুরী রবিন বলেন, শুভকাজে সবার পাশে- এটি একটি চমৎকার ও সময়োপযোগী স্লোগান। তাই এখন থেকে শুভসংঘ সদস্যদের নিয়ে চাঁদপুরে ব্যতিক্রমধর্মী সামাজিক ও মানবিক কাজ করতে চাই। যা অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হবে।
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল আলম চৌধুরী বলেন, শুভসংঘের প্রতিষ্ঠাকাল থেকেই এই সংগঠনে আছি এবং আগামিতেও ভালো কিছু কাজের মধ্যে চাঁদপুরে এটিকে আরো সমৃদ্ধ করবো।
ফম/এমএমএ/


