চাঁদপুর: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চাঁদপুরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয় সামনে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা পরিষদ চেয়াম্যান ওচমান গণি পাটওয়ারী ও চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান।
এছাড়াও জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের পক্ষে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
দিবস উপলক্ষে রাতে শহরের আউটার স্টেডিয়ামে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফম/এমএমএ/


