চাঁদপুরে “রিলাক্স বডি ম্যাসেজ চেয়ার সেন্টার” এর উদ্বোধন

চাঁদপুর: চাঁদপুরে আধুনিক স্বাস্থ্যসেবার নতুন সুবিধা নিয়ে যাত্রা শুরু করলো “রিলাক্স বডি ম্যাসেজ চেয়ার সেন্টার”।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ফয়সাল শপিং কমপ্লেক্স-এর ২য় তলায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে সেন্টারটির উদ্বোধন করেন চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ক্লীন চাঁদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাড. নুরুল আমিন খান আকাশ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. নুরুল আমিন খান আকাশ বলেন, বর্তমান ব্যস্ত জীবনে মানুষ শারীরিক ও মানসিক চাপের মধ্যে থাকে। এমন একটি আধুনিক ম্যাসেজ চেয়ার সেন্টার চাঁদপুরবাসীর জন্য সময়োপযোগী উদ্যোগ। এটি শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, বরং সুস্থতার একটি নতুন দিগন্ত।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রোটারিয়ান শেখ মঞ্জুরুল কাদের সোহেল। তিনি বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। নিয়মিত যত্ন নিলে অনেক জটিল রোগ থেকে দূরে থাকা সম্ভব। এই সেন্টারটি মানুষকে সচেতন ও সুস্থ থাকতে সহায়তা করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর কিডস কিংডম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক লুৎফুর রহমান সজীব, রিলাক্স বডি ম্যাসেজ চেয়ার সেন্ট্রারের পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
সেন্টারের পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, চাঁদপুরবাসীর জন্য আন্তর্জাতিক মানের ম্যাসেজ চেয়ার সেবা নিয়ে এসেছি। এখানে আধুনিক প্রযুক্তিনির্ভর ম্যাসেজ চেয়ারের মাধ্যমে শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি, ঘাড় ও কোমর ব্যথা উপশম, জয়েন্ট ও বাত ব্যথা নিরাময়ে সহায়তা, আঘাতজনিত ব্যথা কমানোসহ বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা পাওয়া যাবে।
তিনি আরও জানান, দীর্ঘক্ষণ অফিস বা কম্পিউটারে বসে কাজ করার ফলে ঘাড় ও পিঠে যে ব্যথা সৃষ্টি হয়, এই ম্যাসেজ চেয়ার তা উপশমে বিশেষ কার্যকর। এছাড়া অনিদ্রা দূরীকরণ, স্ট্রেস কমানো, মানসিক প্রশান্তি প্রদান, হাত-পা ঝিনঝিন ভাব ও পেশি শক্ত হয়ে যাওয়ার সমস্যা লাঘবেও এটি সহায়ক।
সেন্টার সূত্রে জানা যায়, এই ম্যাসেজ সেবা শরীরের স্নায়ুকে শান্ত করে, লিম্ফ্যাটিক সিস্টেম সক্রিয় করে শরীরের টক্সিন নির্গমনে সহায়তা করে এবং এন্ডোরফিন বা ‘হ্যাপি হরমোন’ নিঃসরণে ভূমিকা রাখে। ডায়াবেটিস ও প্যারালাইসিস রোগীদের নির্দিষ্ট ক্ষেত্রে উপকার পাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করেন।
উল্লেখ্য, রিলাক্স বড়ি ম্যাসেজ চেয়ার সেন্ট্রারের মাধ্যমে মানবদেহের জন্য যে সব সেবা পাওয়া যাবে। তাহলোঃ- শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। ঘাড়ের ব্যথা, কোমর ব্যথা, জয়েন্টে ব্যথা, বাত ব্যথা, আঘাত জনিত ব্যথা, পায়ের গোড়ালীতে ব্যথা ও বার্ধক্য জনিত ব্যথা নিরাময়ে সহায়তা করে। যাদের দীর্ঘক্ষণ অফিসে কিংবা কম্পিউটারে বসে কাজ করার কারণে ঘাড় ও পিঠ ব্যথা করে তাঁদের জন্য এই ম্যাসাজ চেয়ার বিশেষ উপকারী। শরীরের রক্ত চলাচল স্বাভাবিক রেখে স্ট্রোকের মতো রোগ থেকে নিরাপদ রাখে। অনিদ্রা দূর করে এবং যাদের ঘুমের সমস্যা আছে তাদের জন্য এই ম্যাসাজ শতভাগ কার্যকরী। হাত-পা ঝিনঝিন করা, মাংস পেশি শক্ত হয়ে যাওয়া, হাটা-চলার সময় হাত পায়ের কাঁপুনি এবং শরীরের ম্যাজ-ম্যাজ বা অলসতা ভাব দূর করতে এই ম্যাসাজ খুবই কার্যকরী। ডায়াবেটিস রোগীদের বিভিন্ন জয়েন্টে ব্যথা এবং প্যারালাইসিস রোগীদের জন্য ম্যাসাজের মাধ্যমে অবশ স্থানে অনুভুতি সৃষ্টি করে ও রক্ত চলাচল স্বাভাবিক করে। যাদের মাইগ্রেনের ব্যথা আছে তাদের জন্য এই ম্যাসাজ খুবই উপকারী। শরীরের স্নায়ুকে শান্ত করে, স্ট্রেস কমায় এবং মানসিক স্বস্তি দেয়। লিম্ফ্যাটিক সিস্টেমকে সক্রিয় করে যা শরীরের টক্সিন বের করতে সাহায্য করে, ত্বকের রক্তসঞ্চালন বৃদ্ধি করে এবং মৃত কোষ দূর করে ত্বক উজ্জ্বল করে। এটি শরীর থেকে এন্ডোরফিন বা হ্যাপি হরমোন রিলিজ করে যা আমাদেরকে মানসিক প্রশান্তি দেয়। ভ্রমণের ক্লান্তি দূর করে এবং শরীর ও মন চাঙ্গা করে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম