চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৭ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুর :  চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদকসহ ৪ কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৫ জুন) ও সোমবার (১৬ জুন) অভিযানের এই তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, পৃথক অভিযানে এসব মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়। স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচাালিত হয়।
অভিযানে ফরিদগঞ্জ পশ্চিম বালিথুবা থেকে গ্রেপ্তার হয় মাদক কারবারি সাগর আহমেদ প্রকাশ (৩৮)। তার কাছ থেকে উদ্ধার হয় ২০০ পিস ইয়াবা ট্যাবলটে। একই উপজেলার গোবিন্দপুর থেকে গ্রেপ্তার হয় মো. আব্দুল কুদ্দুস (৫০)। তার কাছ থেকে উদ্ধার হয় ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট।
হাজীগঞ্জ উপজেলার উত্তরপাড়া টোরাগড় থেকে গ্রেপ্তার হয় মো. কাইয়ুম হোসেন (২৮)। তার কাছ থেকে উদ্ধা হয় ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট।

একই উপজেলার মুকিমাবাদ এলাকা থেকে গ্রেপ্তার হয় মাদক কারবারি মো. মারুফ হোসেন (৩৯)। তার কাছ থেকে উদ্ধার হয় ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট।

এদিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও এলাকায় অপর অভিযানে গ্রেপ্তার হয় মাদক কারবারি গিয়াস উদ্দিন (৫১), পলি আক্তার (৩৫) ও শামীম সৌদাগর (৩০)। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৩০৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩টি মোবাইল।

জব্দকৃত মাদক ও মোবাইল এবং গ্রেপ্তার মাদক কারবারিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য স্ব স্ব থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম