চাঁদপুর : চাঁদপুর সদরে যৌথ বাহিনীর অভিযানে শাহনাজ আক্তার (৩৩) নামে নারী মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
সোমবার (৪ মে) রাতে তাকে সদর উপজেলার খলিশাডুলি নামক স্থান থেকে গ্রেপ্তার করা হয়।
সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং চাঁদপুর সদর থানা পুলিশ কর্তৃপক তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে সদর উপজেলার খলিশাডুলি নামক স্থান থেকে তালিকাভুক্ত মাদক কারবারি শাহনাজ আক্তারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা ও নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গেল বছর ৪ সেপ্টেম্বর তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসাী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থান থেকে বহু অপরাধী গ্রেপ্তার হয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তার ব্যাক্তিকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
ফম/এমএমএ/


