চাঁদপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের সহায়তায় ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখা।
শনিবার (৩১ মে) সকাল থেকে চাঁদপুর জেলার অন্যতম বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজে, আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজে প্রধান ক্যাম্পাসে ও ছাত্রী শাখা ক্যাম্পাসের সামনে স্থাপন করা হয়েছে ছাত্রশিবিরের ৩টি হেল্প ডেক্স। এতে পরীক্ষার্থীদের তথ্য সহায়তা ও মানসিক উৎসাহ জোগাতে কাজ করছেন সংগঠনের নেতাকর্মীরা।
চাঁদপুর সরকারি কলেজের সহ স্থাপিত হেল্প ডেক্সগুলোতে ভর্তি পরীক্ষার্থীদের নানান ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে। কেন্দ্রে আসা শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর, পরীক্ষার কক্ষ খোঁজার সহায়তা, পানীয় জল সরবরাহ এবং মনোবল বাড়াতে প্রেরণাদায়ক কথা বলছেন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
হেল্প ডেক্স স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের চাঁদপুর শহর শাখার সভাপতিঃ মোঃ মহররম আলী, সেক্রেটারিঃ জাহিদুল ইসলাম, চাঁদপুর সরকারি কলেজ সভাপতিঃ ইমরান হোসেন সহ সকল সেক্রেটারিয়েট উপস্থিত ছিলো প্রমুখ।
ভর্তি পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থী জানান, “আমি প্রথমবার কলেজ ক্যাম্পাসে এসেছি। কোথায় কোন বিল্ডিং বুঝতে পারছিলাম না। কিন্তু হেল্প ডেক্সের রেজুয়ান ভাই আর ইয়ামিন ভাই আমাকে দারুণভাবে সহযোগিতা করেছেন। খুব স্বাচ্ছন্দ্যবোধ করছি।
এছাড়া একাধিক অভিভাবকও এ উদ্যোগের প্রশংসা করেছেন। মোহাম্মদ আব্দুল কালাম বলেন, বাচ্চাদের সুরক্ষা, সঠিক তথ্য পাওয়া এবং স্বস্তির পরিবেশ তৈরিতে এই ধরনের হেল্প ডেক্স খুব কার্যকর। ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাই।
আরেক অভিভাবক ফাতেমা বেগম বলেন, আমার মেয়েকে নিয়ে আসতে অনেক দুশ্চিন্তায় ছিলাম, কিন্তু এখানে এসে এত সুন্দর ব্যবস্থাপনা দেখে শান্তি লাগছে।
ছাত্র শিবিরের চাঁদপুর শহর শাখার সভাপতিঃ মোঃ মহররম আলী বলেন, আমাদের হেল্প ডেস্ক ছিল একেবারেই স্বেচ্ছাসেবাভিত্তিক।ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা যেন কোনো প্রকার হয়রানি বা দুর্ভোগের শিকার না হয়, সে লক্ষ্যে আমরা হেল্প ডেক্স চালু করেছি। শিক্ষার্থীদের পাশে থাকার এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/

