চাঁদপুর: স্বাস্থ্য বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে চাঁদপুরে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস।
সোমবার (৭ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে দিবস উপলক্ষ্যে র্যালী বের হয়।
পরে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আল দীন।
উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আশরাফ চৌধুরী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মো. শাখাওয়াত হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়, চাঁদপুর, ২৫০শয্যা জেনারেল হাসপাতাল, চাঁদপুর এর বিভিন্ন পর্যায়ের কর্মরত কর্মকর্তা ও কর্মচারী এবং চাঁদপুর স্বাস্থ্য বিভাগীয় বিভিন্ন পর্যায়ের এনজিও প্রতিনিধিরা।
এ বছর দিবসের প্রতিপাদ্য বিষয় ছিলো-জন্ম হোক সুরক্ষিত ভবিষ্যৎ হোক আলোকিত’।
ফম/এমএমএ/



