চাঁদপুরে বিএনপির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

চাঁদপুর: গণমিছিল কর্মসূচি পালনকালে পঞ্চগড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বোদা উপজেলার ময়দান দিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ আরফিন নিহত হবার প্রতিবাদে চাঁদপুরে বিএনপির  গায়বানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  রবিবার (২৫ ডিসেম্বর) বাদ আসর শহরের চিশতিয়া জামে মসজিদ প্রাঙ্গণে  এই গায়েবানা জানাজার নামাজের আয়োজন করে জেলা বিএনপি ।
গায়েবানা জানাজায় জেলা বিএনপি ছাড়াও যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল,মৎস্যজীবিদল সহ অঙ্গ সংঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।
জানাজার নামাজ পূর্বক আলোচনায়  জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম  বলেন, ফ্যাসিস্ট ও দূর্নীতিবাজ সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ ১০ দফা দাবীতে পঞ্চগড় বিএনপির গণ মিছিলে বিনা উস্কানিতে পুলিশ অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে। এতে বোদা উপজেলার ময়দান দিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ আরফিন নিহত হন। এই ফ্যাসিবাদী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদে গায়েবানা জানাজা কর্মসূচি পালন করা হয়েছে।
এসময় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাহবুব আনোয়ার বাবলু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মুনীর চৌধুরী,সেলিমুছ সালাম,ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ,জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডঃ জহির উদ্দিন বাবর, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান,সিনিয়র সহ সভাপতি অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আঃ কাদির বেপারি,   সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, বিএনপি নেতা ব্যারিষ্টার জহির উদ্দিন বাবর, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডঃ নুরুল আমিন খান আকাশ,  সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হযরত আলী ঢালী, যুগ্ম আহবায়ক ছলেমান ঢালী,জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্র দলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক এইচএম ইসমাইল হোসেন পাটওয়ারী প্রমুখ।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম