চাঁদপুর : চাঁদপুরে সামাজিক এবং মানবিক কাজে অগ্রগণ্য ভূমিকা পালন করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন চাঁদপুর বড়স্টেশন কমিউনিটি। সংগঠনটির উদ্যোগে সামাজিক কর্মকান্ডের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উৎসব এবং দুর্যোগে অসহায়, দরিদ্র অসহায়দের খাদ্য সহায়তা দিয়ে আসছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর বড়স্টেশন কমিউনিটির উপদেষ্টা ও চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন সেলিম, সংগঠনের উপদেষ্টা গোফরান হোসাইন, জিল্লু বেপারী, মোস্তফা মাল হুসাইন চোকদার।
অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের বিগত সময়ের কার্যক্রম তুলে ধরেন এবং এসব মানবিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন বড়স্টেশন কমিউনিটির প্রতিষ্ঠাতা পরিচালক রাসেল পারভেজ। ঈদ উপহার বিতরণপূর্বক দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসর মুহতামিম মাওলানা আবুল হাসান আশ্রাফী। মোনাজাতে সংগঠনের সকল সদস্য, প্রবাসী সারথী এবং অংশীজনদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
বক্তারা বলেন, চাঁদপুর বড় স্টেশন কমিউনিটি একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। সংগঠনটি এ এলাকার সুবিধা বঞ্চিত মানুষদের যেকোন বিপদে-আপদ, এবং দুর্ভোগ-দুঃসময়ে মানবতার হাত বাড়িয়ে দেয়। সম্প্রতি তারা দুই প্রতিবন্ধী সন্তানের বিধবা মাকে বসবাসের জন্য স্থায়ী বসতঘর নির্মাণ করে দিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও সপ্তম বছরে চোদ্দ বারের মত তারা সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করছে। একইভাবে রমজানের ইফতার,নগদ অর্থ জামাকাপড় মাদ্রাসার ছাত্রদের জন্য পায়জামা পাঞ্জাবি এবং ঈদ উপহার দিয়েছে। আমরা তাদের এই কার্যক্রমকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
বক্তারা আরো বলেন, ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সকল মানুষের মুখে হাসি থাকে। আমাদের চারপাশে অসংখ্য মানুষ ঈদের দিনে নতুন পোশাক দূরে থাক, ভালো খাবারও কিনে খেতে পারে না। সেইসব মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য বড়স্টেশন কমিউনিটির কাজ করে যাচ্ছে। আমরা এই সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিবাদন জানাই।


