চাঁদপুরে প্রতারক চক্রের তিন সদস্য গ্রেপ্তার

চাঁদপুর : চাঁদপুরে জুয়া খেলা নিয়ে প্রতরণা করে চক্রের এমন তিন সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

সোমবার (২৬ মে) দুপুরে জেলার ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা নামক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-ওই এলাকার বাসিন্দা জুয়া প্রতারক চক্রের সদস্য মো. মিজান (৪০), শাহ আলম (৬২) ও মো. ঈমান (৪৮)।
সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, স্থানীয়দের গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প ও ফরিদগঞ্জ থানা পুলিশ চরকুমিরা নামক স্থানে প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এসময় ওই স্থান থেকে মিজান, শাহ আলম ও ঈমানকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি মোবাইল ফোন, ২০০টাকা এবং একটি তাস এর প্যাকেট।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তারকৃত ব্যাক্তিকে ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় বলে জানান এই কর্মকর্তা।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম