
চাঁদপুর: চাঁদপুরে নবাগত অতিরিক্ত জেলা ও দায়রা জজ- ২ আদালতের বিচারক হিসেবে যোগ দিলেন মোঃ কামাল হোসাইন।
তিনি রোববার (৩০ নভেম্বর) সকালে যোগদান করে এবং বিচারিক কার্যক্রম পরিচালনা করেন। এর আগে তিনি চাঁদপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বে ছিলেন।
মোঃ কামাল হোসাইন ২০১২ সালে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে যোগ দানের মাধ্যমে চট্টগ্রামে জাজশীপে সিভিল জজ হিসেবে কমজীবন শুরু করেন। এরপর তিনি হবিগঞ্জ, ভোলা, চাঁদপুর,চট্টগ্রাম, নেত্রকোনায় বিচার বিভাগের বিভিন্ন গুরুতৃপুর্ন দায়িত্ব পালন করেন।
গত ২৬ শে নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগের স্মারকমুলে তাকে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ- ২ আদালতের বিচারক হিসেবে নিয়োগ দেন। তার নিজ বাড়ি কুমিল্লা জেলাতে।
মোঃ কামাল হোসাইন রোববার সকালে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহারের নিকট যোগদান পদ দাখিল করেন। তাকে জেলা ও দায়রা জজ সহ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক অন্যান্য আইনজীবীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
তিনি বলেন আমি আশা করি বিচার প্রাথীদের সেবার ক্ষেত্রে আইনজীবী ও বেঞ্চের সমন্বয় থাকলে মামলা দ্রুত নিষ্পত্তি করতে পারব। আমি যেন সঠিকভাবে আমার বিচারিক কার্যক্রম পরিচালনা করতে পারি এজন্য সকলের সহযোগিতা ও দোয়া চাই।
ফম/এমএমএ/

