চাঁদপুরে নবম জাতীয় পে-স্কেল সহ অন্যান্য দাবী আদায়ের লক্ষ্যে সমাবেশ

চাঁদপুর :  চাঁদপুরে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নসহ বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে সরকারি কর্মচারীদের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা।

এতে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ হান্নান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির (ভারপ্রাপ্ত) মহাসচিব মোঃ বেল্লাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারীর সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আব্দুল মান্নান,  বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান দেওয়ান সহ জেলা উপজেলা অন্যান্য নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মচারীরা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। অবিলম্বে ৯ম জাতীয় পে-স্কেল ঘোষণা, ইনক্রিমেন্ট বৃদ্ধি, মহার্ঘ ভাতা প্রদান এবং সকল বৈষম্য দূরীকরণের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হবে।

ফম/এমএমএ/

শেখ আল মামুন | ফোকাস মোহনা.কম