চাঁদপুরে ধানের শীষের প্রার্থীকে গণঅধিকার পরিষদের সমর্থন

চাঁদপুর: চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী শেখ ফরিদ আহমেদকে সমর্থন জানিয়েছে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতিকের প্রার্থী মো. জাকির হোসেনসহ দলীয় নেতারা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ও নেতারা এই সমর্থন জানান। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ।

তিনি বক্তব্যে বলেন, আজকের এই দিনটি আমার জন্য স্মরণীয়। গনঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূরসহ নেতাদের সাথে আমার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা সবাই একসাথে মিলে চাঁদপুর গড়বো। আশা করছি আগামী দিনে আপনারাও ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করবেন।

গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জাকির হোসেন বক্তব্যে বলেন, আপনারা জানেন গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের সাথে যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান আগামীর বাংলাদেশ বিনিম্নের স্বপ্ন দ্রষ্টা তারেক রহমানের সাথে শোহার্ধপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে যে সেতু বন্ধন সৃষ্টি হয়েছে। তারই প্রেক্ষিতে আজ আমরা আনুষ্ঠানিকভাবে চাঁদপুর-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদকে বিজয়ের লক্ষ্যে আমাদের গণঅধিকার পরিষদ নিরঙ্কুশ সমর্থন জানাচ্ছি।

তিনি আরো বলেন, নেতাকর্মীদের প্রতি আহ্বান আজ থেকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে শেখ ফরিদ আহমেদকে বিজয়ী করে এই প্রেসক্লাবে ফুলের মালা দিয়ে বরণ করে নিবো ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম। স্বাগত বক্তব্য রাখেন জেলা গণ-অধিকার পরিষদের সদস্য সচিব মাহমুদুল হাসান।

গনঅধিকার পরিষদ জেলা কমিটির আহ্বায়ক কাজী রাসেলের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, হাইমচর উপজেলা গণ-অধিকার পরিষদের আহ্বায়ক নাজমূল হাসান, জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নূর নবী আহমেদ, বর্তমান সহ-সভাপতি পারভেজ পাটওয়ারী।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম