
মিছিল শেষে চাঁদপুর বাস স্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম। তিনি বলেন, জমিয়ত দেশের বড় বড় আলেম ও কওমি মাদরাসাভিত্তিক একটি রাজনৈতিক সংগঠন। কওমি মাদরাসা ও জমিয়ত মূল ইসলামের ধারক ও বাহক হিসেবে কাজ করে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাদশা, জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা শরিফ বিল্লাহ কাসেমী, যুব জমিয়তের সদস্য মাওলানা মাজহারুল ইসলাম, জেলা ছাত্র জমিয়তের সাবেক সেক্রেটারি ও সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মুফতি সাব্বির আহমেদ, ছাত্র জমিয়ত জেলা সেক্রেটারি নুরুল আমীন, ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক মোহাম্মদ আবু সুফিয়ানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।


